admin
প্রকাশিত: 6:30 AM, March 31, 2026
সিলেট মহানগরীতে আটককৃত ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইকগুলো ছেড়ে দেওয়ার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নগর ভবন কার্যালয়ে এই স্মারকলিপি পেশ করা হয়।
সিলেট মহানগরীতে বর্তমানে প্রায় ২ হাজার থেকে ২৫০০ ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক প্রশাসনের হাতে আটক রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট মহলে আবেদন করেও কোনো সমাধান মেলেনি। হতদরিদ্র রিক্সা শ্রমিকরা ঋণ ও কিস্তির মাধ্যমে এসব যানবাহন ক্রয় করেছেন। রিক্সাগুলো আটক থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। পবিত্র রমজান মাসেও শ্রমিকদের পরিবারগুলো চরম অর্থকষ্টে দিনাতিপাত করেছে। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। মানবিক দিক বিবেচনা করে এই পবিত্র মাসে শ্রমিকদের আয়ের একমাত্র উৎস রিক্সাগুলো ফিরিয়ে দিলে তারা পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ পাবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেলওয়ার হোসেন, আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। উপস্থিত অন্যান্য শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন ইরন মিয়া, আল আমীন, রুবেল আহমদ, আলমগীর হোসেন সালমান প্রমুখ। পরিশেষে, রিক্সা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত আটককৃত যানগুলো ছেড়ে দেওয়ার জন্য সিসিক প্রশাসকের প্রতি বিনীত অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও
সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,
স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল