admin

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে: ডা. ফজলুর রহিম কায়সার

আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে: ডা. ফজলুর রহিম কায়সার

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, রমজান সিয়াম সাধনা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানই করে না, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে। শাহজালাল জামেয়া ইসলামিয়া দীর্ঘ দিন ধরে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ নাগরিক গড়তে কাজ করে যাচ্ছে। সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন শিক্ষক ও ছাত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি প্রাক্তন ছাত্রদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল শুক্রবার ২৩ রমজান কলেজ প্রাঙ্গণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার-এর উদ্যোগে এবং সাবেক ছাত্রদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ এর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সাবেক শিক্ষক মাওলানা মো: আব্দুল জলিল, প্রাক্তন শিক্ষার্থী হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, তারেক আহমদ খান, এবি এম জিল্লুর রহমান, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ডা. ফজলুল হক সুহেল, ডা. হোসাইন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রেজাউল হক দুলাল। ইসলামী সংগীত পরিবেশন করেন শাহরীয়ার হোসাইন রাজী। দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুনাজ্জির আহমদ আল মাদানী। ইফতার ও দোয়া মাহফিলে মাহবুবুল হক চৌধুরী সহ প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী