admin

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন
  • সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী
  • গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর

সিলেটের সংবাদ ডেস্ক:

বিদ্যুৎ খাতে পুরো সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের এমপি অ্যাড. এমরান আহমদ চৌধুরী। গতকাল রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)-এর দেওয়া এক জবাবে মিলে এ সুখবর।

সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী গতকাল বিকালে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিদ্যুতমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে জানতে চান- ‘আমার নির্বাচনী এলাকা সিলেট-৬ (২৩৪) গোলাপগঞ্জ ও গোলাপগঞ্জের প্রধান বাজারগুলোতে অগ্নিকাণ্ড রোধে ভূগর্ভস্থ (টহফবৎমৎড়ঁহফ) বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পাইলট প্রকল্প সরকার গ্রহণ করবে কিনা?

জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান- ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে ওভারহেড লাইন নির্মাণের তুলনায় ভূগর্ভস্থ লাইন নির্মাণ ব্যয় প্রায় ১৫ গুণ বেশি। তাই বর্তমানে সরাসরি ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পরিকল্পনা নেই। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতায় অনুমোদন প্রক্রিয়াধীন বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (সিলেট ও চট্টগ্রাম বিভাগ)-শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সকল উপজেলায় প্রযোজ্যতা অনুযায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এ জবাব থেকে জানা যায়- প্রযোজ্যতা অনুযায়ী সিলেট বিভাগের উপজেলাগুলোতে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

এদিকে, বিদ্যুৎ খাত ছাড়াও সিলেটে গ্যাসের সংকট বিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস স্টেশনগুলোর সংকট নিয়ে জানতে চান তিনি।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)-এর কাছে এমপি এমরান আহমদ চৌধুরী জানতে চান- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার গ্যাসসমৃদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও এই দুই উপজেলার সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট প্রকট। এটি দূর করতে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা?

জবাবে মন্ত্রী বলেন- গ্যাসের চাহিদা ও সরবরাহের ক্রমবর্ধমান ঘাটতির কারণে স্বল্প জ্বালানি থাকার ফলে ২০১৫ সাল থেকে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। একই কারণে সিএনজি স্টেশনগুলোতে মাসিক অনুমোদিত লোডের ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশীয় গ্যাসের ক্রমহ্রাসমান উৎপাদন ও উচ্চমূল্যে আমদানিকৃত এলএনজি মিলিয়ে দেশের সামগ্রিক চাহিদা পূরণ করা হচ্ছে। গ্যাস সরবরাহের বর্তমান ঘাটতি পূরণের পর সারাদেশে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোর গ্যাস সংকটও দূর হবে।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার