admin
প্রকাশিত: 5:25 AM, May 11, 2026
প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল রবিবার বিকেল ৫টায় সিলেট কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানের ৮১ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে আঞ্জুমান শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।
আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার আমীর মাওলানা শায়খ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও নাযিম রফিকুল ইসলাম জাকারিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আহমদ আমীন বর্ণভী, মাওলানা আহমদ আফজল বর্ণভী ছাহেব জাদায়ে বর্ণভী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম, বায়তুল আমান সিলেটের ইমাম ও খতিব মাওলানা মুফতি রশিদ আহমদ, সিলেট মহানগর শাখার নির্বাহী আমীর হাফিজ মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সেক্রেটারী হাফিজ মাহবুব আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান, মহানগরীর মজলিসে সদারতের সদস্য মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, মাওলানা মুফতি মামুন আহমদ, মাওলানা হিফজুর রহমান, মোঃ হাফিজ শাহ আদনান, মোঃ আনোয়ার হোসেন, ইয়াহিয়া তানজিল প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে