admin

প্রকাশিত: 11:52 AM, August 4, 2026

আপোষের পরও থামেনি বিরোধ রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

আপোষের পরও থামেনি বিরোধ রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও বিরোধ না মিটে এবার এক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি পাওনা টাকা পরিশোধ না করে ধারাবাহিকভাবে মামলা দিয়ে হয়রানির অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যা জানতে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়রগ্রামের মৃত একরাম আলীর রেখে যাওয়া ৩২ শতক বাড়ির জমি ও ২৮ শতক কৃষিজমি নিয়ে চার ছেলে ও দুই মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টন করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বড় ছেলে আব্দুল মতিন, আলী আকবর ও রোসনা বেগম একাংশ এবং হারুন মিয়া, আনোয়ার হোসেন ও রোমানা বেগম অপর অংশ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী হারুন মিয়ার অভিযোগ, আপোষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার হোসেনের কাছে তার ৪ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ৩ লাখ ৩০ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। বরং পাওনা পরিশোধের পরিবর্তে বিভিন্ন সময়ে বাদী পরিবর্তন করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, আদালতে এসব মামলায় তিনি খালাস পেয়েছেন।

হারুন মিয়া বলেন, “প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। বিচার বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এখন বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা কেটে দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদ করলে আবারও মামলার হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের বাড়ি থেকে শেওলা সড়কে বের হওয়ার একমাত্র চলাচলের পথ কেটে খালের মতো করে ফেলা হয়েছে। ফলে নারী, শিশু, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে ঝুঁকি নিয়ে খাল টপকে চলাচল করতে হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে গত সপ্তাহে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হারুন মিয়ার দাবি, পরবর্তীতে আনোয়ার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা মাটি দিয়ে ভরাট করে চলাচল স্বাভাবিক করার পরামর্শ দেয়। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার।

এ বিষয়ে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অতীতেও নারী ও শিশুকে জড়িয়ে একাধিক মামলা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। তাদের আশঙ্কা, একটি পক্ষ নতুন করে বিরোধকে উসকে দেওয়ার চেষ্টা করছে, যা এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।

স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার আপোষ বৈঠক হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। আমার পর্যবেক্ষণে, আনোয়ার হোসেনের পক্ষ আপোষের সিদ্ধান্ত মেনে নিতে অনাগ্রহী। ফলে বিরোধ দীর্ঘায়িত হচ্ছে। আমরা এখনো উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার বলেন, “রাস্তা যেভাবে কেটে ফেলা হয়েছে, তাতে স্বাভাবিক চলাচল সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পারিবারিক বিরোধ যেন আরও জটিল না হয় এবং কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ