admin
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভূমিধস বিজয় এবং পরবর্তী রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে বিএনপির কাণ্ডারি? রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের মুখে এখন একটি নামই বারবার উচ্চারিত হচ্ছে; তিনি হলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, চারবারের সফল কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
বিজয় রূপকার হিসেবে উত্থান সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশাল জয়ের পেছনে কয়েস লোদীর সাংগঠনিক দক্ষতাকে প্রধান কারণ হিসেবে দেখছেন রাজনীতি গবেষকরা। নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ চষে বেড়িয়েছেন তিনি। উঠান বৈঠক, পথসভা থেকে শুরু করে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন—সবক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের মতে, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ ও জনমত সৃষ্টিতে লোদীর একক প্রচেষ্টা দলের বিজয়কে ত্বরান্বিত করেছে।
অভিজ্ঞতা ও সামাজিক ইমেজ কয়েস লোদী কেবল একজন দক্ষ সংগঠকই নন, বরং জনপ্রতিনিধি হিসেবেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হওয়া এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুবাদে নগরীর প্রতিটি অলিগলি এবং সাধারণ মানুষের সমস্যার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত। তাঁর পরিচ্ছন্ন ইমেজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা তাঁকে অন্য প্রার্থীদের তুলনায় যোজন যোজন এগিয়ে রাখছে।
তৃণমূলের প্রত্যাশা নগরীর সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তাঁরা এমন একজন মেয়র চান যিনি রাজপথের লড়াইয়ে যেমন সাহসী, তেমনি নগর উন্নয়নেও অভিজ্ঞ। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির একাধিক প্রবীণ নেতা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজয়ের পর সিলেটে বিএনপির যে সুবাতাস বইছে, তা ধরে রাখতে কয়েস লোদীর বিকল্প নেই। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সামাজিক গ্রহণযোগ্যতা আগামী সিটি নির্বাচনে বিএনপির জন্য বড় সম্পদ হতে পারে।
সিলেটের রাজনৈতিক পাড়ায় এখন জোর গুঞ্জন, দলের হাইকমান্ডও লোদীর এই পরিশ্রম ও জনভিত্তিকে ইতিবাচকভাবে দেখছে। খন্দকার আব্দুল মুক্তাদিরের মন্ত্রীত্ব লাভের পর লোদীর এই অবস্থান বিএনপির আগামীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম