admin

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

ইরানে সামরিক হামলার প্রতিবাদে সিলেটে বাসদের বিক্ষোভ

ইরানে মার্কিন-ইসরায়েল সামরিক হামলা ও আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সমাবেশ থেকে অবিলম্বে ইরান, ফিলিস্তিনসহ সব সামরিক আগ্রাসন বন্ধ, কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়া এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ নিহত সকলের প্রতি শোক জানানো হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় সাপ্লাই রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন।

বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন বাসদের জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট জেলা সহসভাপতি শহিদুল ইসলাম, মিজানুর রহমান, জাহেদ আহমেদ, সংগ্রাম পরিষদের নেতা হুসেন মিয়া, মাহফুজ আহমদ, চারণের জেলা সদস্য মেঘদাদ প্রমুখ। সমাবেশে বাসদ নেতৃবৃন্দ বলেন, ইরানের ওপর এই বর্বর হামলা কেবল একটি আঞ্চলিক সামরিক ঘটনা নয়; এটি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্যবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। বিশ্ব পুঁজিবাদ যখন অর্থনৈতিক মন্দা, বাজার সংকোচন ও অভ্যন্তরীণ সংকটে বিপর্যস্ত, তখন তার স্বাভাবিক প্রবণতা হলো নতুন বাজার দখল, সম্পদ লুণ্ঠন ও কৌশলগত ভূখণ্ড দখলের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা করা। মধ্যপ্রাচ্য সেই সম্পদ লুণ্ঠন ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। ইরানকে দখল করার মধ্য দিয়ে নৌবাণিজ্য তথা তেল পরিবহনের বড় রুট হরমুজ প্রণালীর উপর সাম্রাজ্যবাদী আধিপত্য-কর্তৃত্ব কায়েমের অভিপ্রায়ে এই আগ্রাসন চালানো হয়েছে।

এই বাস্তবতায় নিরপেক্ষতা বা নীরবতা কোনো সমাধান নয়; বরং তা আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়ার সামিল। দেশে দেশে শ্রমজীবী মানুষ, প্রগতিশীল শক্তি ও যুদ্ধবিরোধী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি মিছিল আম্বরখানা এসে শেষ হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা