admin
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আসন্ন পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ উৎসবমুখর, নিরাপদ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল রবিবার সকালে এসএমপি পুলিশ লাইন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বাঙালির ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলা নববর্ষ দেশের সর্বস্তরের মানুষের কাছে একটি সর্বজনীন উৎসব। সিলেট নগরীর নাগরিকরা যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই আনন্দের সাথে দিনটি উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সভায় পহেলা বৈশাখ কেন্দ্রিক সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্ব সদর) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেন।
এছাড়াও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনে পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক