admin

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: তাহসিনা রুশদী লুনা

এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, “এমপি বা মন্ত্রী হওয়া কোনো ক্ষমতার বিষয় নয়; বরং এটি জনগণের প্রতি একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

গতকাল বুধবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ্যগ্রামে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আহমদের বাড়িতে বৃহত্তর ব্রাহ্মণ্যগ্রামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তাহসিনা রুশদী লুনা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন—দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালু করা হবে। এসব কার্যক্রম অতি দ্রুত শুরু করা হবে এবং এর সুফল আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।”
এলাকার উন্নয়নের রোডম্যাপ নিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এসময় তিনি উপস্থিত সবার কাছে দেশনেত্রী খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং এই অঞ্চলের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “এম ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি জানি, আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। ইলিয়াস আলীর উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের সেই বিশ্বাস ও প্রত্যাশা পূরণে আমি অবিচল থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ছেরাগ আলী ও গয়াছ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও কামরুল ইসলাম।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার