admin
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ ও কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। গতকাল রবিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল মুকিত।
লিখিত বক্তব্যে মো. আব্দুল মুকিত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এটি প্রবাসীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি থাকলেও ওসমানীতে মূলত বাংলাদেশ বিমানের সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালিত হচ্ছে। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিদেশি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এ অবস্থায় সিলেট অঞ্চলের প্রবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে সংগঠনটি উল্লেখ করে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশ বিমানের মোট যাত্রীর বড় অংশ সিলেট অঞ্চলের হলেও সিলেট রুটে টিকিটের ভাড়া তুলনামূলক বেশি নির্ধারণ করা হয়। একই আন্তর্জাতিক রুটে ঢাকা ও সিলেটগামী যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ভাড়ার পার্থক্য রয়েছে, যা অযৌক্তিক ও বৈষম্যমূলক।
এছাড়া বিমানবন্দরের চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়ায় নিয়মিত যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে নতুন প্রজন্মের প্রবাসীরা দেশে আসার আগ্রহ হারিয়ে ফেলছেন, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও প্রবাসী সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, বাংলাদেশ বিমানের পাশাপাশি ব্রিটিশ, তুর্কিশ, কাতার, এমিরেটস, সৌদি এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু, সিলেট–ম্যানচেস্টার রুট স্থায়ীভাবে চালু রাখা, সিলেট ও ঢাকা রুটে ভাড়া বৈষম্য দূর করা, যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানসম্পন্ন অপারেটর যুক্ত করা এবং সিলেট-লন্ডন রুটে ভাড়া হ্রাসসহ সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, এই দাবিগুলো কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার। সরকারের আন্তরিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা