admin
প্রকাশিত: 2:17 PM, March 4, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মৃহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মুল লক্ষ্য। জামায়াত ধনী-গরীবের বৈষম্য দুর করে দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে চায়। এজন্য আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, রিক্সা-ভ্যান গাড়ীসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি। এবছর আমরা যুবক-যুবতীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দুর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্রতা দুর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংষ্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মহানগর উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান প্রমূখ।
অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুর রহমান বলেন, আমাদের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। শিক্ষিত যুবক-যুবতীকে প্রশিক্ষিত করে স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতের পক্ষ থেকে কম্পিউটার বিতরণ একটি মাইলফলক। এর মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি স্বনির্ভরতা সৃষ্টির হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমাদের একমাত্র লক্ষ্য মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। দারিদ্র দূরীকরণ ও মানবতার কল্যাণে জামায়াতের দারিদ্র বিমোচন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও