admin
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের সুন্দর করুণা দিঘি সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে পারিবারিক বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (৩০)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তার ভায়রা সম্পর্কে প্রধান আসামি শামীম উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলমগীর বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গত ৫ জুলাই ২০২৬ কক্সবাজার থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) এবং তারেক উদ্দিন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জাহাঙ্গীর আলম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, হত্যা মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় নিহত জাহাঙ্গীর আলমের পরিবার কানাইঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রিপোর্ট: ইকবাল বাহার
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার