admin

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

কানাইঘাট সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চটলেন ওসমানী মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী

কানাইঘাট সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চটলেন ওসমানী মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্থানীয় এক যুবকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে। উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন আচরণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) সিলেট-৫ সংসদীয় আসনের এমপি মুফতি আবুল হাসান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী এবং সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

পরিদর্শনকালে বদরুল নামে কানাইঘাট উপজেলার এক বাসিন্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও অনিয়ম নিয়ে কথা বলতে যান এবং কিছু অভিযোগ তুলে ধরেন। এ সময় উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী তার ওপর চটে যান। তিনি যুবকের অভিযোগগুলো গুরুত্বের সাথে না শুনে উল্টো রাগান্বিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ভিসি মন্তব্য করেন, আপনাদের সীমান্ত এলাকায় ডাক্তার, নার্সরা আসতে চায় না। অভিযোগ না দিয়ে সহযোগিতা করুন।

এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবা বঞ্চিত রোগীদের নিয়ে কিছু অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা বদরুল। এ সময় উপাচার্য অভিযোগ না শুনে উল্টো তার ওপর ক্ষোভ ঝাড়েন। এক পর্যায়ে তাকে তিনি বলেন, ‘‘এটি সীমান্তবর্তী এলাকা, এখানে কেউ আসতে চায় না। কানাইঘাটে আপনারা ডাক্তার তৈরি করেন।’’

তার সাথে সুর মেলান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল। তিনি বলেন, ‘‘হাসপাতাল নিয়ে অভিযোগ না করে হাসপাতালে কি কি লাগে সেটা নিয়ে কথা বলেন। তিনি এও বলেন সরকারি হাসপাতালের খাবারে কিছু গাফিলতি থাকে।’’

স্থানীয়দের মতে, একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে সাধারণ মানুষ হাসপাতালের নানা সমস্যার কথা জানাতেই পারেন। কিন্তু নাগরিকের অভিযোগ ধৈর্য সহকারে না শুনে এভাবে রেগে যাওয়া এবং ধমক দেওয়া কোনোভাবেই একজন ভিসির সুলভ আচরণ নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মূল কাজ একাডেমিক ও প্রশাসনিক তদারকি করা; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক দেখভাল বা স্থানীয় বাসিন্দাদের ওপর মেজাজ দেখানোর এখতিয়ার তার নেই।

এদিকে হাসপাতাল পরিদর্শন শেষে সংসদ সদস্য, উপাচার্য এবং সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস জানান। একই সাথে হাসপাতালের নবনির্মিত ৫০ শয্যার নতুন ভবনটি দ্রুত চালুর আশ্বাস দেন।

এ প্রসঙ্গে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান বলেন, ‘‘বিষয়টি যেভাবে নেতিবাচক করে উপস্থাপন করা হচ্ছে সেকরম নয়। যে বা যারা নালিশ করেছে, আমি শুধু তাদের বলেছি- শুধু নালিশ না করে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে কর্মকর্তাদের এখানে ধরে রাখার চেষ্টা করুন। খালি অভিযোগ করলে একজন কর্মকর্তার মানসিক অবস্থাও তো ভালো থাকে না।’’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বলেন, ‘‘আমি আসলে কথাটা এভাবে বলিনি। আমি বুঝাতে চেয়েছি সরকারি হাসপাতালগুলো নিয়ে এমন অভিযোগ থাকে। উনারা যেহেতু আসছিলেন স্থানীয়রা যেহেতু সুযোগ-সুবিধা নিয়ে কথাবার্তা বলেন সে বিষয়টা আমি তুলে ধরতে চেয়েছি।’’

পরিদর্শনকালে সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ নির্ণয়) ডা. নূরে আলম সিদ্দিকী, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আখলাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ সহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার