admin

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর

কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর
  • রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা অভিযোগ এবং আশঙ্কার বিষয় জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৗেধুরী। গতকাল মঙ্গলবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন- ‘সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) সংসদীয় আসনের মধ্যে বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা। এতে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন আছে। কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি- বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এলাকার জনসাধারণ ও ভোটারদের মাধ্যমে আরো জানতে পেরেছি, বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বাহিরাগতরা।

আমরা আরোও জানতে পেরেছি, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।’

আবেদনপত্রে সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী আরও উল্লেখ করেন- ‘এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করি এবং সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবরে আরেকটি অভিযগে দায়ের করি। কিন্তু দুঃখের বিষয়, এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত আবশ্যক।’

এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটানিং অফিসার বরাবরেও দাখিল করেছন এমরান আহমদ চৌধুরী। এদিকে, সাক্ষাতকালে সিলেট-৬ আসনের বিএনপরি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা প্রদান ও সকল অপ্রীতিকর ঘটনা ঠেকানোর আশ্বাস প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।


সর্বশেষ সংবাদ

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নীলমনি শর্মা আর নেই

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নীলমনি শর্মা আর নেই

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নট সংকীর্তন শিল্পী সর্বজন শ্রদ্ধেয় নীলমনি শর্মা

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার  সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী

‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন  হাসপাতাল সিলেটে আন্তর্জাতিক  নার্স দিবস উদযাপিত

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক

মো. আল আমীন, জগন্নাথপুর:  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম দুর্ভোগের নাম। দীর্ঘ

জগন্নাথপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের  মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের  মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মো. আল আমীন, জগন্নাথপুর:  সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নকশী বাংলা ফাউন্ডেশনের  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে  সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান

সিলেটে জিএসসি’র সেমিনারে ব্যারিস্টার আতাউর রহমান

অবৈধ পথে বিদেশ গিয়ে অনেকের স্বপ্নের সমাধি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদনির্ভর হয়ে পড়ায় এবং কারিগরি দক্ষতার অভাবে আন্তর্জাতিক শ্রমবাজারে

মন্ত্রী হিসেবে সারাদেশের দায়িত্ব  আমার উপর অর্পিত: আরিফ

মন্ত্রী হিসেবে সারাদেশের দায়িত্ব  আমার উপর অর্পিত: আরিফ

যুক্তরাষ্ট্র সফররত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, “আমি সিলেট-৪ আসনের এমপি