admin
প্রকাশিত: 3:58 PM, July 11, 2026
পূর্বসূরিদের আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে : কয়েস লোদী
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর কুয়ারপাড় ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুল খালিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সমিতির নবগঠিত কমিটির অভিষেক এবং জরুরি সভাও অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় নগরীর লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রেজাউল হাসান কয়েস লোদীকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সমিতির প্রচার সম্পাদক মাহমুদ পারভেজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, কুয়ারপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাধারণ সম্পাদক রফিক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মরহুম আব্দুল খালিক ছিলেন একজন সৎ, পরোপকারী ও দায়িত্বশীল মানুষ। জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন সমাজসেবা ও মানবকল্যাণে কাজ করেছেন। প্রায় ৩৫ বছর ধরে লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে স্বেচ্ছায় দায়িত্ব পালন করেছেন, যা সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, “আমরা আজ জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছি যে, আব্দুল খালিক একজন ভালো, পরোপকারী ও নামাজি মানুষ ছিলেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।” নবনির্বাচিত কমিটির উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের দেখানো আদর্শ অনুসরণ করে ব্যবসায়ী ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে হবে। মত-পথ ভিন্ন হলেও সামাজিক জীব হিসেবে সবাই একে অপরের পরিপূরক। এসময় তিনি সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী পাপলু, অলিউর রহমান চৌধুরী সুহেল, ডা. এ. কে. পাল, মো. আলকাছ মিয়া ও মো. রফিকুল ইসলাম, সমিতির সদস্য লাহিন আহমদ, রকিবুল ইসলাম রিপন, রাজন পাল, পরমেশ কুমার দাশ, রানা সাহা, রওশন মিয়া, রায়হান আহমদ, সাঈদ আহমদ, ফারুক আহমদ, বিধান চন্দ্র নাথ, কালা মিয়া, মো. নজরুল ইসলাম, কৃপাসিন্ধু দাশ, রিংকু দাশ, সায়মাম আহমদ, মো. আবুল কাশেম, প্রবীর রায়, মুজাম্মেল আহমদ, রুমান আহমদ রমু, এহসানুল, যীশু তালুকদার প্রমুখ।
অভিষিক্ত নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল মোর্শেদ, সহসভাপতি প্রাণ ধীর রায় প্রানেশ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল ফয়েজ বাবু, কোষাধ্যক্ষ তাফদিল আহমদ পাভেল, প্রচার সম্পাদক মাহমুদ পারভেজ খান এবং সহপ্রচার সম্পাদক রিংকু মল্লিক। এছাড়া কমিটিতে সাতজন উপদেষ্টা ও ৪৭ জন সদস্য রয়েছেন।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে