admin
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত শিশুদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে সরকারি কলোনি বড় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে শিশুদের মধ্যে প্রযুক্তিনির্ভরতা মারাত্মকভাবে বাড়ছে, যা তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই আসক্তি থেকে শিশুদের বের করে মাঠমুখী করতে পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।”
সৈয়দ সারোয়ার রেজা আরও উল্লেখ করেন, খেলাধুলা শিশুদের কেবল বিনোদন দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন এবং স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মজুমদারী রাইটার্স ও মজুমদারী ডেইঞ্জার ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে মজুমদারী রাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার