admin
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাহাবুদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি-এর একটি আভিযানিক দল উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি মোঃ সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ থানার পুনাছ উত্তর পাড়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সাহাবুদ্দিন ২০১১ সালের ২৪ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নং-২৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে ওয়ারেন্ট ইস্যু করার পর থেকে র্যাব তার ওপর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছিল।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার