admin
প্রকাশিত: 9:00 AM, October 16, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো সমর্থকের উপস্থিতিতে সভাটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
গতকাল বৃহস্পতিবার বাদ সন্ধ্যা বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহ সাহেবের গাঁওয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপির রাজনীতির পরীক্ষিত একনিষ্ঠ কর্মী ও বারবার কারা নির্যাতনভোগী তালুকদার গিয়াস উদ্দিনের ডাকে অভূতপূর্ব সাড়া দিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানসহকারে সভাস্থলে হাজির হন সমর্থকরা। কানায় কানায় পূর্ণ হয়ে বসার জায়গা না পেয়ে শেষ পর্যন্ত কয়েকশত সমর্থককে দাঁড়িয়ে সভা প্রত্যক্ষ করতে দেখা যায়।
সভায় বক্তারা দাবি করেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর হাতে গড়া জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১-২২ সালের নির্বাচনে তাঁর ঈর্ষণীয় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে তাকে পরাজিত করা হয়। বক্তারা আরও বলেন, ২০২৭ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য, পরীক্ষিত ও জনপ্রিয় প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়ার নির্দেশনা রয়েছে। অতীত অভিজ্ঞতা, ত্যাগ ও মাঠের জনপ্রিয়তায় খাজাঞ্চি ইউনিয়নে তালুকদার গিয়াস উদ্দিন সবার শীর্ষে রয়েছেন। স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও উপজেলা বিএনপির নীতি-নির্ধারকরা মাঠের জনপ্রিয়তা যাচাই করে তাকেই একক প্রার্থী হিসেবে ঘোষণা করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন বলেন, “খাজাঞ্চি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে এবং এম ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে তালুকদার গিয়াস উদ্দিনের বিকল্প নেই।”
চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তড়িৎ ও যুগান্তকারী পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছি।”
কান্দিগ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াহাব উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফারহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ ও আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই জেহাদি, খাজাঞ্চি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস শহিদ, বিশিষ্ট মুরব্বি শায়েস্তা হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কছির আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান মরহুম রজব আলীর ছোট ভাই উম্মর আলী এবং আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী আব্দুল কাদির, মাসুক মিয়া, মানিক মিয়া, ইলিয়াস মিয়া, খায়রুল ইসলাম কবির, লাল মিয়া ও ছাত্রদল নেতা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দ।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক