admin
প্রকাশিত: 5:34 PM, March 5, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে এ খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। ইসরায়েলি ও মার্কিন কিছু সংবাদমাধ্যমেও এমন তথ্য জানানো হয়েছে। সূত্র : নিউইয়র্ক টাইমস
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস খামেনির ছেলে মোজতবাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি। খবরে বলা হয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা গত মঙ্গলবার আলোচনার জন্য বৈঠক করেন। আলোচনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার মতে, মোজতবা হোসেইনি খামেনি স্পষ্টভাবে এগিয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধর্মীয় নেতারা মোজতবা খামেনিকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করছেন। কিন্তু কেউ কেউ এতে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা- এতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
কর্মকর্তারা জানান, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নামে পরিচিত ধর্মীয় নেতারা এসব বিষয় নিয়ে গত মঙ্গলবার সকালে ও সন্ধ্যায় দুটি ভার্চুয়াল বৈঠক করেন।
প্রসঙ্গত, আলী খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলীরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও