admin

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

গণভোট ও সংস্কারকে উপেক্ষা করা জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল: মুহাম্মদ ফখরুল ইসলাম

গণভোট ও সংস্কারকে উপেক্ষা করা জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার যাত্রা করলেও জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটছেনা। ক্ষমতাসীন সরকার গণভোট অধ্যাদেশকে বাতিল, জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষার মাধ্যমে জনগণকে ধোকা দিতে চায়। যা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। এর পরিনতি সরকারের জন্য মঙ্গলজনক হবেনা।

তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। ফলে সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির অনিবার্য দাবি। কিন্তু সরকার মানুষের সেই আকাক্সক্ষার বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে। কতিপয় মন্ত্রী-এমপি জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। অথচ বর্তমান ক্ষমতাসীন সরকারী দলসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল দল মিলেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন জুলাই সনদকে উপেক্ষা করার ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ফের রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি গত সোমবার বিকেলে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মো. শাহেদ আলী সভাপতিত্বে ও সক্রেটারি নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে, বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ, শ্রমিক নেতা আক্কাস আলী, আব্দুল হালিম, ওমর ফারুক ইমন, সালেহ আহমদ ও আশরাফুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই জামায়াতের মূল লক্ষ্য। পতিত ফ্যাসিবাদী সরকার সীমাহিন জুলুম-নিপীড়ন চালিয়েও আমাদের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি। এদেশে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে দেয়া হবেনা। কুরআন নাযিলের মাস মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এর শিক্ষাকে ধরে রাখতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের আর্ত মানবতার কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার