admin

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

গোয়াইনঘাটে ওসির নাম ভাঙিয়ে ‘বুঙ্গাড়ী’ গোলামের রাজত্ব

গোয়াইনঘাটে ওসির নাম ভাঙিয়ে ‘বুঙ্গাড়ী’ গোলামের রাজত্ব
  • সীমান্তে রমরমা গরু চোরাচালান
  • বিছনাকান্দি এখন চোরাকারবারিদের নিরাপদ রুট
  • পাথর কোয়ারি শ্রমিকের পেটে লাথি দিয়ে সিন্ডিকেটের পকেটে কোটি টাকা

স্টাফ রিপোর্টার:

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় ক্ষমতার পটপরিবর্তন হলেও বদলায়নি চোরাচালান ও চাঁদাবাজির চালচিত্র। শুধুমাত্র চাদাঁবাজদের চেহারা আর হাতের পরিবর্তন হয়েছে। এক সময়ের পাথর কোয়ারি অধ্যুষিত এই জনপদে এখন চলছে ভারতীয় গরু-মহিষের অবৈধ কারবার। আর এই পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে বিছনাকান্দি ইউনিয়নের ওপর গ্রামের ‘বুঙ্গাড়ী’ গোলাম হোসেনের বিরুদ্ধে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের নাম ভাঙিয়ে প্রতিদিন সীমান্ত দিয়ে হাজার হাজার গরু-মহিষ নিয়ে আসছে তার সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ঘিরে যে বিশাল চোরাচালান সিন্ডিকেট গড়ে উঠেছিল, ৫ আগস্টের পর তারা রাতারাতি খোলস পাল্টে ফেলেছে। বিগত দিনে জামাই সুমন, সুভাস, সামছুল আলম ও ফজলুসহ যে ৫০ জনের সিন্ডিকেট কোয়ারি ও সীমান্ত নিয়ন্ত্রণ করতো, তাদের অনেকেই এখন নিষ্ক্রিয় হলেও মাঠ দখল করেছে গোলাম হোসেনের বাহিনী। আওয়ামী আমলের সুবিধাভোগীরা এখন নিজেদের ‘বিএনপি কর্মী’ পরিচয় দিয়ে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র ও বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্বাচনের আগে তিনি পাথর কোয়ারি সচল করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রমিকরা আশার আলো দেখলেও একটি স্বার্থান্বেষী মহল মন্ত্রীর নাম ব্যবহার করে সীমান্তে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যদিও স্থানীয়রা বলছেন, মন্ত্রী ব্যক্তিগতভাবে এসব সিন্ডিকেটকে চেনেন না এবং তিনি চোরাচালান বন্ধের পক্ষেই অনড়।

বিছনাকান্দি ও হাদারপাড় এলাকায় গোলাম হোসেন এখন ‘চাঁদাবাজির মহারাজ’ হিসেবে পরিচিত। তার সহযোগী হিসেবে আব্দুল খালিক, হেলাল উদ্দীন, জালাল মেম্বার, সেবুল ও ফরিদুলসহ একটি শক্তিশালী চক্র কাজ করছে। ভারত থেকে আসা প্রতিটি গরু ও মহিষ থেকে ২ হাজার টাকা হারে চাঁদা আদায় করা হয়। গোলাম হোসেন নিজেই বিভিন্ন মহলে দম্ভ করে বলেন, বিজিবি, পুলিশ ও বিট অফিসারদের ম্যানেজ করেই তিনি এই ব্যবসা চালাচ্ছেন। এমনকি গণমাধ্যমকর্মীদের একটি অংশকেও ‘সাপ্তাহিক বখরা’ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে দেখা গেছে, সীমান্ত পার করে আনা চোরাই গরুগুলোকে বৈধতা দিতে ব্যবহার করা হচ্ছে তোয়াকুল ও হাদারপাড় বাজারের রশিদ। তোয়াকুল বাজারের ইজারাদার এক বিতর্কিত চেয়ারম্যানের সহযোগিতায় ৫০০ টাকার সরকারি ফি-র স্থলে ২ হাজার টাকা আদায় করে ভুয়া রশিদ দেওয়া হচ্ছে। এই রশিদের মাধ্যমেই চোরাই গরুগুলো ট্রাকযোগে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া গরুও এই রশিদের মাধ্যমে ‘বৈধ’ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভয়াবহ তথ্য হলো, এই করিডোর দিয়ে শুধু গবাদিপশুই নয়, আসছে ইয়াবা, ফেনসিডিল ও ছোট আগ্নেয়াস্ত্র। বিনিময়ে দেশ থেকে পাচার হচ্ছে স্বর্ণ ও হুন্ডির কোটি কোটি টাকা। বিছনাকান্দি সীমান্তের বখাইয়া পয়েন্টটি নিয়ন্ত্রণ করেন ফয়েজ আহমদ, যিনি স্থানীয়ভাবে ‘বিজিবির লাইনম্যান’ হিসেবে পরিচিত। আওয়ামী আমলে যুবলীগ নেতা থাকলেও এখন তিনি ‘যুবদল’ পরিচয় দিয়ে জিরার বিশাল চালান তদারকি করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। তবে ওসির নাম ভাঙিয়ে গোলাম হোসেনের চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর মেলেনি। অন্যদিকে, কাস্টমস ও ভ্যাট কমিশনার সিলেট জানিয়েছেন, ভারত থেকে বৈধভাবে গরু আমদানির কোনো সুযোগ নেই; যা আসছে তার সবই চোরাচালান।

স্থানীয় জনসাধারণের মতে, জালাল, কয়েস ও গোলাম হোসেনের এই সিন্ডিকেট ভাঙা না গেলে বিছনাকান্দির পর্যটন ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে পাথর কোয়ারি সচল করে সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এবং এই ‘অঘোষিত সম্রাটদের’ আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত