admin

প্রকাশিত: 6:06 PM, March 5, 2026

চার ইজারাদারের কাছে জকিগঞ্জ পৌরসভার পাওনা ২৫ লাখ টাকা

চার ইজারাদারের কাছে জকিগঞ্জ পৌরসভার পাওনা ২৫ লাখ টাকা
  • বকেয়া আদায়ে সার্টিফিকেট মামলার প্রক্রিয়া শুরু

জকিগঞ্জ প্রতিনিধি:

পৌরসভার অধীন বাজার ইজারার বকেয়া রাজস্ব আদায়ে চার ইজারাদারের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। বকেয়া সরকারি অর্থ আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক চারটি পত্র পাঠিয়েছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার প্রশাসক প্রণয় বিশ্বাস স্বাক্ষরিত ৪ মার্চ ২০২৬ তারিখের পত্রে উল্লেখ করা হয়, ১৪২৮ থেকে ১৪৩১ বাংলা সনের জন্য জকিগঞ্জ বাজার ইজারা প্রদান করা হলেও সংশ্লিষ্ট ইজারাদাররা নির্ধারিত অর্থ পূর্ণাঙ্গভাবে পরিশোধ করেননি।

তথ্য অনুযায়ী, ১৪৩০ বাংলা সনের ইজারাদার মো. জাফরুল ইসলাম (পিতা: মৃত হাজী আব্দুল হক), গ্রাম কেশরী, ওয়ার্ড নং-০৩-ইজারামূল্য ১৮ লাখ ৬৫ হাজার টাকার বিপরীতে আংশিক অর্থ পরিশোধ করেছেন। ভ্যাট ও আয়করসহ তার কাছে বর্তমানে ৬ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া রয়েছে।

১৪২৮ বাংলা সনের ইজারাদার কামাল উদ্দিন (পিতা: মৃত রফিকুল হক), গ্রাম আনন্দপুর পূর্ব, ওয়ার্ড নং-০৫-ইজারামূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকার বিপরীতে আংশিক পরিশোধের পর ভ্যাট ও আয়করসহ ৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা বকেয়া রয়েছে।

১৪২৯ বাংলা সনের ইজারাদার কামাল উদ্দিন (পিতা: মৃত আব্দুল ছোবাহান), গ্রাম মাইজকান্দি, ওয়ার্ড নং-০৪-মোট ইজারামূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা। আংশিক পরিশোধের পর তার কাছে ভ্যাট ও আয়করসহ ৪ লাখ ৯০ হাজার টাকা বকেয়া রয়েছে।
এছাড়া ১৪৩১ বাংলা সনের ইজারাদার মো. নজরুল ইসলাম (পিতা: মো. মুহিবুর উদ্দিন), গ্রাম মাইজকান্দি, ওয়ার্ড নং-০৪-ইজারামূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকার বিপরীতে আংশিক পরিশোধের পর ভ্যাট ও আয়করসহ ৫ লাখ ৯৯ হাজার টাকা পাওনা রয়েছে। সব মিলিয়ে চার ইজারাদারের কাছে পৌরসভার মোট বকেয়া রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫ লাখ ২০ হাজার ৬৫০ টাকা। পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস বলেন, “পৌরসভার রাজস্ব জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মূল ভিত্তি। নির্ধারিত সময়ের মধ্যে ইজারার অর্থ পরিশোধ করা সংশ্লিষ্টদের দায়িত্ব। একাধিকবার তাগাদা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় আমরা বাধ্য হয়ে সার্টিফিকেট মামলা রুজুর প্রক্রিয়া শুরু করেছি। সরকারি অর্থ আদায়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “পৌরসভার পক্ষ থেকে প্রাপ্ত পত্র আমরা পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।