admin

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

মেয়াদের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। আর এটিকে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার ( ০২ ফেব্রুয়ারি ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠক শেষে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীন ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া।

পরবর্তী সরকার এগুলো এগিয়ে না নিলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি কী হবে— জানতে চাইলে ড. খলিল বলেন, এটি অনুমাননির্ভর প্রশ্ন।

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। কোনো দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না—এ সমালোচনার জবাবে ড. খলিল বলেন, দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার ছিল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যার বিচার ও জাতীয় নির্বাচন। তবে অগ্রাধিকারের বাইরে গিয়ে প্রতিরক্ষায় মনোযোগী হওয়ার সমালোচনা হয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড্রোন কারখানা তৈরি নিয়ে চীনের সঙ্গে জিটুজি চুক্তি, পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়, চীন থেকে জে-১০ সিই যুদ্ধবিমান ক্রয়, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয়, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার, ৬৫০ কোটি টাকায় যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা