admin
প্রকাশিত: 4:43 PM, May 6, 2026
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তেরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তির জখমী সনদ (মেডিকেল সার্টিফিকেট) নিয়ে চরম বিভ্রান্তি ও ত্রæটিপূর্ণ তথ্য প্রদানের অভিযোগ উঠেছে। ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে এবং আদালতের নির্দেশে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের পুনঃপরীক্ষায় পূর্বের সনদে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ ছাতক থানার টেটিয়ারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তেরা মিয়া, পিতা মৃত ময়না মিয়া। ঘটনার দিনই তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি ২১ নভেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় ছাতক থানায়
১৪৪/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬ (২) ধারায় একটি মামলা (জিআর-২৭৮/২০২৩) রুজু করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ভিকটিম তেরা মিয়া অভিযোগ করেন যে, হাসপাতাল থেকে প্রথমে যে জখমী সনদ (স্মারক নং-৩৮৭০) প্রদান করা হয়েছিল, তা অত্যন্ত ত্রæটিপূর্ণ। এতে জখমের সঠিক গভীরতা ও গুরুত্ব গোপন করা হয়েছে, যার ফলে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেন। বাদীর আপত্তির প্রেক্ষিতে আদালত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে পুনরায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন।
বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ছাতক জোন)-এর নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড গত ২০ মে ২০২৫ তারিখে তেরা মিয়ার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে। বোর্ড তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, ভিকটিমের বুকের বাম পাশে থাকা জখমটি (ওহলঁৎু হড়. ১) পূর্বে ৩ী৫ সেন্টিমিটার উল্লেখ করা হলেও প্রকৃত অর্থে এটি ছিল ১০ী২ সেন্টিমিটার এবং এর গভীরতা ছিল মাংসপেশি পর্যন্ত (ঁঢ়ঃড় সঁংপষব ফবঢ়ঃয)। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আগের সনদে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত প্রতিবেদনে এই তথ্য গত ২৫ মে ২০২৫ তারিখে আদালতে প্রেরণ করা হয়। মামলার নথিতে দেখা যায়, অভিযুক্ত ১২ জন আসামীর মধ্যে অনেকেই জামিনে রয়েছেন। বাদীপক্ষ অভিযোগ করেছেন, প্রভাবশালী প্রতিপক্ষ মামলার সঠিক তদন্ত ও মেডিকেল রিপোর্টকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিল।
ভুক্তভোগী তেরা মিয়া জানান, “আমি দীর্ঘদিন হাসপাতালে যন্ত্রণায় কাতরালেও শুরুতে আমাকে সামান্য আহত দেখিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল। আদালতের হস্তক্ষেপে পুনরায় বোর্ড গঠনের মাধ্যমে সত্যটা বেরিয়ে এসেছে। আমি চাই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত হাসপাতালের রেজিস্ট্রার কর্তৃক সত্যায়িত অনুলিপি সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে পুনরায় নির্দেশ প্রদান করেছেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের
চুনারুঘাট প্রতিনিধি: কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নং ওয়ার্ড) পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন