admin

প্রকাশিত: 1:07 PM, April 4, 2026

ছাতক পৌরসভায় নিয়োগ পেয়েও যোগদান বঞ্চিত তাজ উদ্দিন

ছাতক পৌরসভায় নিয়োগ পেয়েও যোগদান বঞ্চিত তাজ উদ্দিন
  • পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বৈধভাবে নিয়োগ পেয়েও কর্মস্থলে যোগদান করতে পারছেন না তাজ উদ্দিন নামের এক ব্যক্তি। দীর্ঘ তিন বছর ধরে দ্বারে দ্বারে ঘুরেও সমাধান না পেয়ে বর্তমানে দুই সন্তানসহ পরিবারের ৬ সদস্য নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। অভাবের তাড়নায় ও ঋণের বোঝায় দিশেহারা তাজ উদ্দিন এখন সপরিবারে আত্মহননের মতো দুঃসাহসিক ও চরম পথ বেছে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

পৌর প্রশাসক বরাবর জমা দেওয়া লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজ উদ্দিন ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৯ বছর ছাতক পৌরসভায় এমএলএসএস (গখঝঝ) পদে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৬ অক্টোবর পৌর সভার নিয়োগ ও পদোন্নতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তাজ উদ্দিন এমএলএসএস পদে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং তাকে নিয়োগপত্র প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, তৎকালীন মেয়র আবুল কালাম চৌধুরীর সঙ্গে তৎকালীন কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকুলির রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মেয়র সন্দেহ করতেন যে, তাজ উদ্দিন অফিসের গোপনীয় তথ্য কাকুলির কাছে পাচার করেন। এই ভিত্তিহীন সন্দেহের বশবর্তী হয়ে মেয়র বাকি ৪ জনকে চাকরিতে যোগদানের সুযোগ দিলেও তাজ উদ্দিনকে যোগদান করতে দেননি।

তাজ উদ্দিন জানান, বিগত তিন বছর তাকে অস্থায়ীভাবে খাটিয়ে নিলেও কোনো বেতন-ভাতা দেওয়া হয়নি। তিনি বলেন, “আমার সাথে যারা পরীক্ষা দিয়েছিল, তারা সবাই চাকরিতে যোগ দিয়েছে। কিন্তু মিথ্যা অজুহাতে আমার সাথে বৈষম্য করা হয়েছে। বর্তমানে আমার সংসার চালানোর কোনো ক্ষমতা নেই। ঋণের দায়ে আমি পিষ্ট। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি, প্রতিবেশীরা বাঁচিয়েছে। এখন পরিবারসহ দুনিয়া থেকে বিদায় নেওয়া ছাড়া আর পথ দেখছি না।”

সাবেক কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকুলি জানান, “তাজ উদ্দিন আমাকে কখনো কোনো তথ্য দেয়নি। আমি পঞ্চায়েতের সামনেও এ কথা বলেছি। সে অত্যন্ত গরিব মানুষ, তার চাকরিটা হওয়া উচিত।”

যোগাযোগ করা হলে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী সরাসরি কোনো মন্তব্য না করে বর্তমানে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন।

বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা সহানুভূতি প্রকাশ করে বলেন, “দরিদ্র মানুষটির চাকরি হওয়া প্রয়োজন। তবে বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।”


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও