admin
প্রকাশিত: 1:00 PM, March 2, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। দাহ্য কাঠ ও টিনশেড কাঠামো হওয়ায় আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, খলিলুর রহমান (কাঠের দোকান), আলিম উদ্দিন (হোটেল), সেলিম আহমদ, হাসনু মিয়া, আলতাফ হোসেন (কাঠমিস্ত্রির দোকান)।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বহু বছরের সঞ্চিত মূলধন হারিয়ে তারা এখন নিঃস্ব। তারা সরকারের কাছে দ্রুত পুনর্বাসন ও সহায়তার দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সরকারি জায়গায় নির্মিত এসব দোকান নিয়ে জমি-সংক্রান্ত বিরোধ থাকতে পারে। ফলে এটি কোনো পরিকল্পিত নাশকতা কি না, তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দোকানের দাহ্য কাঠ ও টিনশেড কাঠামোকে দায়ী করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,