admin

প্রকাশিত: 4:34 PM, February 23, 2026

জকিগঞ্জে সুশাসন ও জনসেবায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি আবুল হাসানের

জকিগঞ্জে সুশাসন ও জনসেবায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি আবুল হাসানের
  • ‘এমপি সাহেবের লোক’ পরিচয়ে প্রভাব খাটানো চলবে না, মাদক ও নদীভাঙন রোধে বিশেষ নির্দেশ

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:

সততা, জবাবদিহিতা ও জনসেবাকে প্রশাসনিক কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করে জকিগঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কোনো ধরনের প্রভাব বিস্তার বা অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ আর থাকবে না। ‘এমপি সাহেবের লোক’ পরিচয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ প্রয়োগের সংস্কৃতি বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন।

গত শনিবার জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে, তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।” বিশেষ করে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করলে রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস বাড়বে। তিনি আরও বলেন, “রাজনীতি করা অপরাধ নয়, কিন্তু হয়রানি করা অপরাধ।” রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে মামলা বা প্রশাসনিক হয়রানি করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

সরকারি দপ্তরে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর বার্তা দিয়ে এমপি আবুল হাসান বলেন, সাধারণ মানুষ যেন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সরকারি সেবা পায়, সেটিই প্রশাসনের মূল দায়িত্ব। কোনো অফিসে দালালের উপস্থিতি বা দালালের সঙ্গে কর্মকর্তাদের সখ্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমার কোনো ‘পাতি নেতা’ নেই। জনগণের ভোগান্তি কমানোই প্রকৃত উন্নয়নের মানদণ্ড।

জকিগঞ্জের দীর্ঘদিনের অভিশাপ ‘মাদকের রুট’ পরিচয় মুছে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি চুরি-ডাকাতি দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “এটি শুধু জকিগঞ্জের সমস্যা নয়, দেশের মানচিত্র রক্ষার প্রশ্ন। বর্ষা মৌসুমের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন তিনি। এছাড়া, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার করার জন্য প্রশাসনকে তাগিদ দেন।

জকিগঞ্জের সব কৃষিজমি চাষাবাদের আওতায় এনে একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উপজেলার সব দপ্তরকে তাদের সমস্যা, জনবল সংকট ও অবকাঠামোগত ঘাটতির তালিকা প্রস্তুত করে তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন যাতে ধাপে ধাপে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নেওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মো. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভায় কর্মকর্তারা প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বিত উদ্যোগে জকিগঞ্জে সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক