admin

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

জকিগঞ্জ-কানাইঘাটকে অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত করা হবে

জকিগঞ্জ-কানাইঘাটকে অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত করা হবে

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বৃহত্তর সিলেটের মাঝে জকিগঞ্জ-কানাইঘাট হলো সম্ভাবনায় দু’টি উপজেলা। পাথর ও এবং পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুই উপজেলাকে অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হবে। গতকাল সোমবার কানাইঘাট থানা সদর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, এই জনপদের রাস্তা-ঘাটের সমস্যা, নদী ভাঙ্গন, পানির সমস্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, শিক্ষার ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্যই আমি নির্বাচনে এসেছি।

তিনি বিলেন, আমি এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের মুরব্বি, জমিয়ত-বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সবার অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি। তাই খেজুরগাছ নির্বাচিত হলে এই দেশের উলামায়ে কেরামদের মুখ উজ্জ্বল হবে।

কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, ক্বারি হারুনুর রশিদ, আলতাফ হোসাইন ও আবুল হোসেন চতুলীর যৌথ সঞ্চালনায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, ভারত সীমান্তের এই জনপদগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর এবং পর্যটন শিল্পের সঠিক ব্যবস্থাপনা করতে পারলে এই দুই উপজেলা সিলেটের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হবে। প্রধান বক্তার বক্তব্য রাখেন দেশের শীর্ষ বুজুর্গ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শামসুদ্দিন দুর্লভপুরী , কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাফাদার, আরব আমিরাত সভাপতি জাকির হোসাইন, সিদ্দিকুর রহমান পাপলু, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা নূর আহমদ কাসেমী, মুফতি ইবাদুর রহমান, সৈয়দ মবনু, মাওলানা আহমদ সগীর, মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার