admin
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
নতুন ৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ শেষ হয়েছে বহু আগেই। কিন্তু প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজও সেখানে চিকিৎসাসেবা চালু হয়নি। ফলে সীমান্তবর্তী জকিগঞ্জের মানুষকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ ৩১ শয্যার হাসপাতাল ভবনে। এর সঙ্গে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, চিকিৎসক-নার্স-টেকনোলজিস্টসহ বিভিন্ন জনবলের সংকট, জরাজীর্ণ অ্যাম্বুলেন্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। দীর্ঘদিনের এসব সংকট সরেজমিনে দেখতে সোমবার জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। পরিদর্শন শেষে তারা নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামোগত সমস্যা নিরসন এবং সরকারের পরিকল্পনায় থাকা ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রকল্পে জকিগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদল প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আখলাক আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত (শংকর)।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও অনুমোদন না থাকায় এখনো ৩১ শয্যার জনবল দিয়েই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জকিগঞ্জে রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন পুরোনো জরাজীর্ণ ভবনে। বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর ঘাটতির পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অ্যাম্বুলেন্স সংকট স্বাস্থ্যসেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। শুধু জকিগঞ্জ নয়, কানাইঘাটের পূর্বাঞ্চলের প্রায় দুই লাখ মানুষও এ হাসপাতালের ওপর নির্ভরশীল।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল আহাদ প্রতিনিধিদলকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। এ সময় চিকিৎসক ও জনবল সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, জরাজীর্ণ অ্যাম্বুলেন্স, চালকের অভাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট এবং বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়। রোগী ও তাঁদের স্বজনরাও দীর্ঘদিনের ভোগান্তির কথা কর্মকর্তাদের জানান।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, সরেজমিনে হাসপাতালের বাস্তব পরিস্থিতি দেখা হয়েছে। চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ, অ্যাম্বুলেন্স সমস্যা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
তিনি বলেন, সিলেট অঞ্চলে নার্স ও স্বাস্থ্যবিষয়ক কারিগরি জনবলের ঘাটতি রয়েছে। স্থানীয় তরুণ-তরুণীদের নার্সিং ও স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষায় এগিয়ে এলে ভবিষ্যতে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় জনবল আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি হাসপাতালের সমস্যা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সেবার দিকগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমান্তবর্তী মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। অথচ দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধার অভাবে মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, জকিগঞ্জের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেক সময় রোগীকে সিলেটে নেওয়ার পথেই সেটি বিকল হয়ে পড়ে। অন্যদিকে কানাইঘাটে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। তাই দ্রুত নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ, প্রয়োজনীয় চালক নিয়োগ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং ৫০ শয্যার হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি জানান তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জকিগঞ্জের জন্য দ্রুত নতুন অ্যাম্বুলেন্স সরবরাহের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারের পরিকল্পনায় থাকা ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জকিগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তারা।
পরিদর্শন ও মতবিনিময় সভায় দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার