admin
প্রকাশিত: 12:24 PM, March 3, 2026
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গের ওপর গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটির পাটাতনগুলো সরে গিয়ে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটি জোড়াতালি দিয়ে চালানো হলেও দিন দিন দুর্বল হয়ে পড়ছে। কয়েকদিন পরপরই পাটাতনগুলো খুলে গিয়ে যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। ২০২২ সালে সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ পারাপারের সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে চালকসহ দু’জন নিহত হন।
প্রতিদিন ঢাকাগামী ও ঢাকা থেকে সুনামগঞ্জগামী শতাধিক বাস যাত্রীদের নিয়ে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও। নিষেধ অমান্য করে প্রতিদিন ১০ টনের অধিক ট্রাক ও ভারী যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচলের সময় নড়বড়ে শব্দ হতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কের মধ্যে থাকেন। প্রায় সময় যানবাহনগুলো ব্রিজে আটকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষের দুর্ভোগ পোহাতে দেখা যায়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে মানুষজন চলাচল করছেন।
যে কোনো সময় আবারো এ ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কাটাগাঙ্গের ওপর নতুন ব্রিজ নির্মাণের দাবি করে আসছেন জগন্নাথপুর উপজেলাবাসী।
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জনসাধারণ’রা জানান, কাটাগাঙ্গের ওপর নতুন ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময় বেইলি ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাঁরা দ্রুত ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
ব্রিজটির বিষয়ে জানতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি ।
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি