admin
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা নতুন কর্মস্থলে যোগদানের পর বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে একটি শুভেচ্ছা বিনিময় সভা আয়োজন করেন।
সভায় স্থানীয় সরকার কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। নবাগত ইউএনও জানান, তিনি জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এবং উপজেলা উন্নয়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সীমান্তে চোরাচালান রোধ, পাহাড় ও টিলা কাটা বন্ধ, যানজট নিরসন, মহাসড়কের সংস্কার, পর্যটন শিল্পের উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থানীয়দের সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সঞ্জিব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উছমান গনি, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন আহমদ, প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাকর রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার, খাদ্য পরিদর্শক আব্দুস ছাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মাস্টার জালাল উদ্দিন, মাষ্টার মোস্তাক আহমেদ, আবু সুফিয়ান বিলাল, ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) প্রদীপ দাস, সমাজসেবী আব্দুস শুকুর, মাওলানা আব্দুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, ইমাম উদ্দিন, সাজ উদ্দিন সাজু, মুরাদ হাসান, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী প্রনব দাস, জেলা সদস্য সাইফুর রহমান, ছাত্রনেতা ইলিয়াছুর রহমান সহ জৈন্তাপুর, শ্রীপুর সীমান্ত ফাড়িঁর ক্যাম্প কমান্ডার এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা