admin

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

জ্বালানি ব্যবহারে সরকারি-ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

জ্বালানি ব্যবহারে সরকারি-ব্যক্তিগত পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • সিলেটে প্রবাসীদের জন্য আধুনিক ১০ তলা ভবন নির্মাণের ঘোষণা

স্টাফ রিপোর্টার:

জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিতে পারে। সেই সম্ভাব্য সংকট মোকাবিলায় আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তাঁর অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়ে সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিয়েছেন। আমাদের উচিত সেই দৃষ্টান্ত অনুসরণ করা।”

আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, পুরো শহর ও মার্কেটগুলোকে দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। ছিনতাইকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “শুধু ছিনতাইকারী বা কিশোর গ্যাং নয়, তাদের গডফাদারদেরও খুঁজে বের করতে হবে। আটককৃত অপরাধীদের ছাড়িয়ে নিতে কেউ তদবির করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে।”

সিলেটের প্রবাসীদের আবাসন সমস্যার সমাধানে মন্ত্রী জানান, জিন্দাবাজারে ওভারসিজ ভবনের স্থলে একটি আধুনিক ১০ তলা ভবন নির্মাণ করা হবে। এই ভবনে প্রবাসীদের জন্য স্বল্পমূল্যে থাকার হোটেল, ট্রেনিং সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। এ ছাড়া প্রবাসীদের সন্তানদের জন্য বিশেষায়িত স্কুল ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও তিনি সভায় উল্লেখ করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী