admin
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী। আবার কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্ষার শুরুতে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষকে সচেতন করতেও কোনো পদক্ষেপ চোখে পড়েনি। স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার হাতে নেই সঠিক তথ্য। এ অবস্থায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সিলেটে আক্রান্ত রোগীদের সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত নন জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। তিনি জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সকে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন; অথচ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার সঠিক তথ্য দিতে পারেননি। এতে জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিলেটের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জাতীয় ডেঙ্গু গাইডলাইন অনুসরণ করে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ফ্লুইড ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর কোনো সংকট নেই। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
তবে তিনি স্বীকার করেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ফেস্টুন ও অন্যান্য দৃশ্যমান প্রচার-প্রচারণা তুলনামূলক কম হয়েছে। হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন এমন প্রশ্নের জবাবে প্রথমে সিভিল সার্জন বলেন, সিলেটে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। পরে প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরপর তিনি বলেন, সকাল থেকেই তিনি সিলেটের বাইরে থাকায় সর্বশেষ তথ্য তার জানা ছিল না।
এ সময় তাকে প্রশ্ন করা হয়, জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে হাসপাতালে ভর্তি রোগীর সর্বশেষ তথ্য না জানা দায়িত্বে গাফিলতির শামিল কি না। জবাবে তিনি বলেন, গাফিলতি কেন হবে ? পরে আবার বলেন, আমার তো অনেক কাজ করতে হয়। সবকিছু কি সবসময় মনে থাকে…। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকটের সময়ে আক্রান্ত রোগীর হালনাগাদ তথ্য জানা এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করা জেলা স্বাস্থ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এমন পরিস্থিতিতে সিভিল সার্জনের বক্তব্য স্বাস্থ্য বিভাগের তথ্য সমন্বয় ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও সিলেটের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নেই কোনো প্রস্তুতি। এতে আতংকে দিন কাটাচ্ছেন সিলেটের মানুষ। এদিকে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি নিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে, ১ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জেলাভিত্তিক আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ৬ জন এবং হবিগঞ্জে সর্বোচ্চ ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিতে এসে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল জেলার একজন করে রয়েছেন। হাসপাতালে ভর্তি ৬ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর বিভাগে সর্বোচ্চ ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন হবিগঞ্জ জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১৪ জন, সিলেট জেলায় ১২ জন এবং মৌলভীবাজারে ৬ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাইরের আরও তিনজন রোগীকেও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, নেত্রকোনার একজন এবং বরিশালের একজন রয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশন থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিসিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মাত্র ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যিনি ঢাকা থেকে এসে সিলেটে চিকিৎসা নিয়েছিলেন। নগরীতে নতুন কোনো স্থানীয় ডেঙ্গু রোগী নেই বলে দাবি করা হয়েছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং জালালাবাদ হাসপাতালে ১ জনসহ মোট ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও তারা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নন।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার