admin
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীকে ঘিরে ভাইরাল ভিডিও বিতর্ক নতুন মোড় নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের পরও স্থানীয়দের একাংশের দাবি, শুধু তদন্ত কমিটি নয়, বিতর্কের অবসানে ডোপ টেস্ট ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা জরুরি। স্থানীয়দের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চেয়ারম্যান দাবি করেছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। ভিডিওটি যদি সত্যিই এআই দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে ফরেনসিক বিশ্লেষণে সেটি স্পষ্ট হবে। আর যদি না হয়ে থাকে, তাহলে আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তদন্ত কমিটির পাশাপাশি একজন নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে ডোপ টেস্ট করানো হলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটতে পারে।এদিকে বিভিন্ন সামাজিক,যোগাযোগমাধ্যমেও একই ধরনের দাবি উঠেছে। অনেকেই লিখছেন, “এআই দাবি প্রমাণে প্রযুক্তিগত পরীক্ষা এবং বিতর্ক নিরসনে ডোপ টেস্ট—দুটিই হওয়া উচিত।”এদিকে উপজেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি সম্পর্কে প্রশাসনের অবস্থান স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়দের দাবি, তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ এবং আইনসম্মত প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হলে জনমনে থাকা সন্দেহ ও বিতর্কের দ্রুত অবসান ঘটবে।তবে স্থানীয়দের একাংশ তদন্ত কমিটির কার্যক্রমের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, তদন্ত প্রক্রিয়া ধীরগতির হওয়ায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত আনাগোনার কারণে তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে অভিযোগ করা হয়েছে, এ ঘটনায় প্রতিবাদ বা সমালোচনামূলক মতামত প্রকাশ করা কয়েকজনকে মুঠোফোনে বার্তা (মেসেজ) দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, তদন্ত কমিটির প্রতিবেদন, প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিষয়টির দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তি হলে জনমনে বিরাজমান সন্দেহ ও বিতর্কের অবসান ঘটবে।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার