admin
প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানীর পরিচালক (স্বাধীন) ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু বলেছেন, তরুণ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরী করতে তাদের পাঠাভ্যাস বাড়াতে হবে। বইমুখী প্রজন্ম সকল দিক থেকে সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য বইমেলা আয়োজন মাইলফলক হিসেবে কাজ করে। আমাদেরকে এই ধরণের উদ্যোগে সহযোগিতা করা উচিত।
তিনি গত সোমবার রাতে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক ডা. আব্দুল মজিদ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী ও কবি তাবেদার রসুল বকুল।
আলোর অন্বেষণের সদস্য মোস্তাক আহমদ সাকেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও লেখা পাঠ করেন- মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বেগম, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদী, গীতিকবি বাহা উদ্দিন বাহার, কবি মকসুদ আহমদ লাল, কয়েস আহমদ, সুয়েজ আহমদ ও কবি ফাতেহা বেগম প্রমুখ।
১০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ শুরু হয়ে ১৯ জানুয়ারী সমাপ্ত হয়। নগরীর দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গনে প্রতিদিন বেলা ২টা থেকে মেলা চলে রাত ৯টা পর্যন্ত। মেলা চলাকালে প্রতিদিন শিক্ষার্থীদের নিয়ে নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। মেলার নবম দিনে মেলামঞ্চে বিতরণ করা হয় ৬ষ্ঠ আলোর অন্বেষণ সাহিত্য পদক।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত