admin

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

সিলেটের সংবাদ ডেস্ক:

তরুণ ভোটারদের সঙ্গে অন্য রকম ‘চায়ের আড্ডা’ দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। হাসি, কৌতূহল এবং নতুন কিছু শেখার মধ্যদিয়ে পুরো অনুষ্ঠান মেতে থাকেন তিনি। এই ব্যতিক্রমী আড্ডায় তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ঢাকা নিয়ে তাদের ভাবনা বিনিময় করেন। জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম। গতকাল রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’ নামের এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিটি টেবিলে টেবিলে গিয়ে তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। সেখানে তরুণদের সোশ্যাল মিডিয়ার সমস্যা এবং সুবিধাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান জাইমা রহমান। পাশাপাশি ভবিষ্যৎ ঢাকা তারা কেমন দেখতে চান এবং তাদের পরিকল্পনার বিষয়ে জানতে চান তিনি। এ বিষয়ে তরুণরা তাদের মতামত দেন। তাদের মতামতের পর জাইমা রহমান বলেন, সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে।

‘ক্যাম্পাসের বাইরে ঢাকায় খেলাধুলা করার মতো জায়গা নেই এবং পরিবারের সময়টা সেভাবে পাওয়া যায় না’- এসব সমস্যার কথা জাইমা রহমানের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তরুণরা। এই আলোচনায় যোগ দেন জাইমা। তিনি বলেন, ঢাকায়ও কমিউনিটি সেন্টার, পার্ক হলে সেখানে মানুষ আসবে, মিশবে- এই জায়গা যদি তৈরি করা হয়, সেখানে নিরাপত্তার দিক থেকেও বেনিফিট। তখন হয়তো সবাই ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে।

‘ঢাকায় যানজট, রাস্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তরুণরা। জাইমাও এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। বায়ু দূষণমুক্ত ঢাকা দেখতে চান, ঢাকায় গাছ কমে গেছে, খালবিল দখল করে বাড়ি নির্মাণ, ট্রাফিক সিগন্যাল, ফুটপাথে গাড়ি চালানো’- তরুণদের এই আলোচনায় অংশ নিয়ে জাইমা রহমান বলেন, এসব ঠিক রাখতে হবে সবার জন্য।

অনুষ্ঠানে অংশ নেয়া আরেক টেবিলের তরুণরা শহর এবং গ্রামের ছাত্রদের মধ্যে একধরনের বৈষম্যের কথা উল্লেখ করে এটা কমিয়ে আনা জরুরি বলেও মতামত দেন তারা। তাদের ভাষ্য, দরিদ্ররা তাদের সন্তানরা শিক্ষার ব্যবস্থা পাচ্ছে না। পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দুটো ভাগ করা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক করা হয় যে, তারা কিছুই জানে না। স্কুলের ক্লাস রুমের অবস্থাও খারাপ বলে জানান তারা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা