admin

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

তাহিরপুরের মাটিয়ান হাওর ব্যতিক্রম বৈরী আবহাওয়ায় ধান তুলেছেন কৃষকরা

তাহিরপুরের মাটিয়ান হাওর ব্যতিক্রম বৈরী আবহাওয়ায় ধান তুলেছেন কৃষকরা

সুনামগঞ্জ প্রতিনিধি:

অতিবৃষ্টির পানিতে যখন সুনামগঞ্জের হাওরগুলোতর বেশিরভাগ বোরোধান পানির নিচে তখন তাহিরপুরের মাটিয়ান হাওর ও শনির হাওরে ধানকাটায় ব্যস্ত কৃষকরা। এবারের বৈরী আবহাওয়ার মাঝেও হাওর দুটোর বোরোধান কেটে তুলছেন কৃষকরা। এতে খুশী হাওরপাড়ের কৃষকরা। তবে পর্যাপ্ত রোদ না থাকায় ধান শুকানো নিয়ে তারা বেশ চিন্তিত।

স্থানীয়রা জানান,সুনামগঞ্জ জেলার বৃহৎ হাওরগুলোর মধ্যে মাটিয়ান হাওর ও শনির হাওর অন্যতম। হাওর দুটো সীমান্তবর্তী এলাকায়।এবারের অতিবৃষ্টিতে দুটো হাওরের কিছু এলাকার বোরোধান আগেই নষ্ট হয়ে গেলেও হাওরের বেশিরভাগ বোরোধান কৃষকরা কেটে তুলছেন। চাহিদামতো ধান কাটার মেশিন বা হারভেস্টার না থাকায় কৃষকরা অনেকটা পড়েছেন বেকায়দায়।

মটিয়ান হাওরের বোয়ালমারা পুঠিমারা, আলম খালি, মিশিন বাড়ি এলাকার কৃষকরা হারভেস্টার ও শ্রমিক সংকটে কৃষকরা কেটে তুলেন। অকাল বন্যা ও তলিয়ে যাওয়ার ভয়ে অনেক কৃষক তাদের কাঁচা ধানও কাটতে বাধ্য হন। হাওরে বোরোধান কাটা এখনও চলছে। কৃষকরা জানান, ধান কেটে খলায় নিয়ে আসলেও রোদ না উঠায় তারা কষ্টে আছেন।

এর মধ্যে গতকাল রোদের দেখা পাওয়ায় আশার আলো দেখা দেয়। তারা বলেন, কয়েক দিন নিয়মিত রোদের দেখা পেলে ধান পুরোপুরি শুকানো যেত। ধান শুকানোর মেশিন কৃষকদের মাঝে আজও কেবলই স্বপ্ন।

মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও হাওর পাড়ের বড়দল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে আগেই মাটিয়ান হাওরের নি¤œাঞ্চলের কিছু এলাকার বোরোধান তলিয়ে যায় । বাকি জমির ধান কৃষকরা কেটে তুলেছেন। এখনও কেউ কেউ ধান কাটছেন।

কিন্তু রোদ না থাকায় খলায় ধান নষ্ট হচ্ছে। এই হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ দুর্দশা দুর করতে হলে সকল বিল খনন করতে হবে। হাওরের কিছু এলাকায় বøকের বাঁধ দেয়া হচ্ছে। এই বøকের বাঁধের মতো স্থায়ী বাঁধ নির্মাণ করা গেলে কৃষকরা দুর্দশা থেকে মুক্তি পাবেন। তিনি আগামী দিনে হারভেস্টারের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানান।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী