admin
প্রকাশিত: 12:03 PM, December 6, 2025
রাহাদ খাঁন:
সিলেটের বাজারে তেল ও পিয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। সরকারের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে দেয়ায় বাজারে বেশ হইচই শুরু হয়েছে। অন্যদিকে দুই-তিনদিনের ব্যবধানে পিয়াজের কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দামে।
এতে ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের ভোক্তা সাধারণ। এদিকে বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে বলেও জানান বিক্রেতারা। গতকাল শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, আমদানি হচ্ছে না বলে নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে পিয়াজের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। পিয়াজ ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই পুরনো পিয়াজের দাম বেড়েছে। তবে বাজারে মুড়িকাটা নতুন পিয়াজ আসতে শুরু করেছে। যদিও সেটা পরিমাণে খুব অল্প। আর পাতাসহ পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আরেক পিয়াজ ব্যবসায়ী জানান, আমদানি করা হবে না- এমন খবরে দর বেড়েছে। মজুতদার পর্যায়ে দর বাড়ার কারণে পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
জানা গেছে, মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পিয়াজের বাজার। চার-পাঁচ দিনের ব্যবধানে ৪০ টাকার মতো বেড়ে যায় দাম। প্রতি কেজির দর ওঠে ১১৫ থেকে ১২০ টাকায়। এরপর সরকার আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে থাকে। ধীর ধীরে কমে ১০৫ থেকে ১১০ টাকায় নেমে আসে। গত সপ্তাহে সরকারের তরফে বলা হয়, পিয়াজের পর্যাপ্ত মজুত আছে। নতুন পিয়াজও শিগগিরই বাজারে চলে আসবে। তাই কৃষকের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি দেয়া হচ্ছে না। সরকারের এমন পদক্ষেপের সুযোগ নিচ্ছেন মজুতদার ব্যবসায়ীরা। ফলে ফের দাম বাড়ছে। ওদিকে বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে বলেও জানান বিক্রেতারা।
বাজারে গত সপ্তাহে লম্বা বেগুন ৮০-১০০ টাকায় এবং গোল বেগুন বিক্রি হয়েছে ১২০ টাকা পর্যন্ত দামে। এই দাম এখন কমে লম্বা বেগুন ৭০-৮০ টাকা এবং গোল বেগুন ৮০-৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজারে এখন মোটামুটি দুই রকমের শিম পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবুজ শিমের দাম ৮০ টাকা থেকে কমে ৫৫-৬০ টাকায় নেমেছে। দাম কমেছে রঙিন শিমেরও। এই শিমের দাম ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি এখন ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে বাঁধাকপির দামও। প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ৪০-৫০ টাকা। একইভাবে দাম কমে আসছে টমেটোর। প্রতি কেজি টমেটোর দাম ১২০-১৪০ টাকা থেকে কমে মান ও বাজারভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকার মধ্যে।
সবজি বিক্রেতা লায়েছ আহমদ বলেন, শীতের সবজির সরবরাহ বেড়েছে। এই সরবরাহের কারণে দাম কমতে শুরু করেছে। এতে করে বিক্রিও বেড়েছে।
এদিকে, বাজারে বেশ কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল ডিম-মুরগির দাম। ফার্মের মুরগির ডিমের দাম একেবারেই কম। গত তিন-চারদিন ধরেই প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকা দরে। যদিও ডিমের দাম আবারো খানিকটা বেড়েছে। পাইকারিতে বেড়ে যাওয়ার কারণে ফার্মের মুরগির ডিমের ডজন আবারো ১৩০ টাকায় উঠবে বলে ধারণা করছেন ভোক্তারা। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকার মধ্যে। সোনালি জাতের মুরগির কেজি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মাছ-মাংসসহ অন্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। আকৃতিভেদে রুই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকায়, কাতলা ৩২০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০-২৮০ টাকা, পাঙ্গাস ১৮০-২৫০ টাকা এবং শিং-মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকায়। চাষ ও দেশি কই ৩০০-৬০০ টাকা আর বোয়াল ও চিতলসহ বড় মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকায়। এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০-৩৫০ টাকা, কাঁচকি মাছ ৪৫০-৫০০ টাকা, মলা মাছ ৩০০-৩৫০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নদী শাসনের নামে কেবল লুটপাট করেছে,
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ শহরে নারীদের জন্য বিআরটিসি’র ‘পিংক বাসের’ যাত্রা শুরু হয়েছে।
চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ