admin
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসনে (কুলাউড়া) জমে উঠতে দুই সাহেদের লড়াই। এর মধ্যে জামায়াত মনোনীত ইঞ্জিনিয়ার সাহেদ আলী (দাড়িপাল্লা) পাশাপাশি সিলেটের আঞ্চলিক রাজনীতির বড় ফ্যক্টর আঞ্জুমানে আল ইসলাহ’র কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ (কাপ পিরিছ) পাশাপাশি বিএনপির শওকতুল ইসলাম শকু ধানের শীষ নিয়ে জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীকে এবং সাবেক সাংসদ নবাব আলী আব্বাস ফুটবল প্রতীক নিয়ে মাঠ চষে রেড়াচ্ছেন। পাশাপাশি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি মনোনীত প্রার্থীও রয়েছেন।
কুলাউড়া উপজেলা নিয়ে এই আসনে কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ পূর্বে টানা দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সর্বশেষ উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে জামায়াতের ইঞ্জিনিয়ার সাহেদ আলী পুরাতন রাজনীতিবিদ হওয়ায় তারও জনপ্রিয়তা ব্যাপক। পাশাপাশি ১০ দলীয় জোটের সমর্থন রয়েছে দাড়িপাল্লার এই প্রার্থীর উপর।
প্রতিদিন দাড়িপাল্লা- কাপ পিরিচ শ্লোগানে মুখরিত হয় কুলাউড়ার জনপদ। সর্বশেষ ব্রাহ্মণবাজারে একই দিনে দাড়িপাল্লা ও কাপ পিরিচ প্রতীকের শুভেচ্ছা মিছিলে সমান সংখ্যক লোক সমাগম হয়। এতে প্রায় নিশ্চিত হওয়া চলে দুই সাহেদের মধ্যেই মূল লড়াইয়ের আভাস।
অন্যদিকে বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে শওকতুল ইসলাম শকু ও মনোনয়ন প্রত্যাশিত ছিলেন সাবেক সাংসদ এডভোকেট আবেদ রাজা। যার কারণে সেখানে দিন দিন তৃণমূলে চলছে কাড়াকাড়ি। কর্মীদের তেমন প্রচার প্রচারণা লক্ষ করা যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া উপজেলার বিএনপির একাধিক নেতারা বলছেন আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ফলাফলের দিন বোঝা যাবে ধানের শীষ কতটা এগিয়ে ছিল।
জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীকে ঘুরে বেড়াচ্ছেন কুলাউড়ার এদিক সেদিন। তারও ভোটব্যাংক কম নয়। কুলাউড়া উপজেলার মধ্যে চা বাগানের শ্রমিকদের ভোটে নজর বেশি সভার। এদিকে এগিয়ে রয়েছেন ম্যান্ডেলা। যিনি পূর্বে কুলাউড়া উপজেলার পৃত্থীমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় ছিলেন।
সর্বশেষ সূত্রে জানা গেছে মৌলভীবাজার দুই আসনে ইঞ্জিনিয়ার সাহেদ আলী (দাড়িপাল্লা) মাওলানা ফজলুল হক খান সাহেদ (কাপ পিরিচ) প্রতীকেরই কর্মী বেশি এবং দুজনের মধ্যে তুমুল লড়াই চলছে। অন্যদিকে নিরবে রয়েছে ধানের শীষের শওকতুল ইসলাম শকুর প্রচারণা। পাশাপাশি নিয়মিত গণসংযোগ করছেন এডভোকেট নবাব আলী আব্বাস ও জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা।
কুলাউড়া উপজেলার ভোটার সংখ্যা সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী পরিবর্তিত হয়েছে, তবে ২০১৮ সালের তথ্য অনুযায়ী প্রায় ২,৪১,১৬৯ জন ভোটার ছিল এবং ২০২৩-২৪ সালের হালনাগাদের পর এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে ২০২৩ সালের শেষ নাগাদ প্রায় ৪ লাখের বেশি জনসংখ্যা ছিল।
এবারের নির্বাচন প্রসঙ্গে সাহেদ খান বলেন- আমি শতভাগ আশাবাদী নির্বাচন সুঠু হলে বিজয়ী হব। এ আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুও আলোচনায় রয়েছেন।
ইঞ্জিনিয়ার সাহেদ আলী বলেন – আমাদের জোট অত্যন্ত শক্তিশালী পাশাপাশি আমাদের আমিরের জন্মস্থান এই কুলাউড়া। এখানে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত।
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার