admin

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিলেটের উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তার সবই করা হবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়া নগরের বিদ্যমান সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বিএনপি সরকার গঠনের পর গত ১৬-১৭ বছরের পুঞ্জীভূত নাগরিক সমস্যা সমাধানে আমরা নিরলস কাজ করছি। দেশে কর্মসংস্থানের একটি বিরাট ঘাটতি রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রতিটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

সিলেটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক, সুরমা ও চেঙেরখাল নদীর তীর সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি ও অপরাধ নির্মূলের কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়া সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ উন্নত করার পরিকল্পনাও বাস্তবায়িত হবে। এসব কাজে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের আহ্বায়ক ডা. মো. শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, অধ্যাপক ফরিদ আহমেদ, অ্যাডভোকেট আশিক উদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিজাম উদ্দিন, প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. মাহবুব ইকবাল, সাংবাদিক খালেদ আহমেদ, ডা. শোয়েব আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল