admin
প্রকাশিত: 7:20 AM, December 4, 2025
সিলেট নগরীতে রাতের জুয়ার দাপট বেড়েই চলেছে। বিশেষ করে শ্রমিক শ্রেণির বহু যুবক দিনভর উপার্জিত টাকাই হারাচ্ছেন রাতের জুয়ার আসরে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ জানায়, শামীমাবাদের জান্নাত স্টল নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে রাতের জুয়ার আসর চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায় এবং জুয়া খেলার সময় ৮ জনকে হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে এসএমপি আইনে মামলার মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় রাতের জুয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।”
গ্রেফতারকৃতরা হচ্ছে, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।
পুলিশ জানায়, জুয়ার বিরুদ্ধে সিলেট মহানগর জুড়ে অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।