admin
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকাল ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের মঞ্চে দলগত আবৃত্তি পরিবেশন করে সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’।
আবৃত্তি গুরু বিমল করের শৈল্পিক নির্দেশনায় এবং শ্রুতি সরকারের চমৎকার ও সাবলীল সঞ্চালনায় মুক্তাক্ষরের একঝাঁক ক্ষুদে ও তরুণ আবৃত্তিশিল্পী মঞ্চে জাতীয় কবির কালজয়ী বেশ কিছু ছড়া ও কবিতা পরিবেশন করেন।
অনুষ্ঠানে মুক্তাক্ষরের বৃন্দ (দলগত) আবৃত্তির প্রযোজনায় ছিল কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ও শিশুতোষ রচনা ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’, ‘ঘঘং ঘঘং ঘ্যাঙ’ এবং ‘হে সর্বশক্তিমান’। শিল্পীদের সুনিপুণ বাচনভঙ্গি, চমৎকার উচ্চারণ এবং ছন্দের নিখুঁত মেলবন্ধনে পুরো মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে এই পরিবেশনা উপভোগ করেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় কবির সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর এই বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে। বছরব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে তাদের নানা নান্দনিক পরিবেশনা উন্মোচন করবে। আজকের অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও বিপুল সংখ্যক নজরুল অনুরাগী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে
স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ
‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা
নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য
আক্তার হোসেন: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে
ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার