admin
প্রকাশিত: 9:44 AM, February 11, 2026
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এ গতকাল মঙ্গলবার সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত তিনজন ডিনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)) এর শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স রুমে নবনিযুক্ত তিনটি স্কুলের ডিনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। উপাচার্য ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানান।
নবনিযুক্ত ডিনরা হচ্ছেন, স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. আরিফ আহমদ ও স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুননাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহমুদ উন নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী ও একাউন্টস অফিসার মো. আসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে আমরা বিশ^াসী, কেননা আমাদের বিশ^বিদ্যালয়ের শ্লোগানই হচ্ছে, ‘এডুকেশন উইথ ইনোভেশন’। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত ডিনদের নেতৃত্বে সংশ্লিষ্ট স্কুলসমূহ আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখবে, একই সাথে এনইইউবি সাফল্যের শিখরে পৌঁছবে।
সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আবহমান অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম গতকাল শুক্রবার এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা জামে মসজিদে পবিত্র জুমার
স্টাফ রিপোর্টার: সিলেটের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম আরেক দফা বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্র্নিমাণকাজ নির্ধারিত প্রাক্কলন ও গুণগত মান অনুযায়ী সম্পন্ন করার দাবি জানিয়েছে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
কর্মী দলের জন্য, দলও কর্মীর জন্য, এ ঐক্যই আমাদের শক্তি: ব্যারিস্টার রিয়াসাদ দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই