admin

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬

নিখোঁজ স্ত্রী সন্ধান চান স্বামী সুহেল

নিখোঁজ স্ত্রী সন্ধান চান স্বামী সুহেল

সিলেট নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীর সন্ধান চান স্বামী মো. সুহেল মিয়া। গত ৩০ জানুয়ারি রাতে নগরীর সাদাটিকরের বাসা থেকে বের হয়ে সোনিয়া বেগম (২৮) উপশহরের মেন্দিবাগ এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় স্বামী সুহেল মিয়া গত ২ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘তার স্ত্রী মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাকে বিভিন্ন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। এই অবস্থায় তার স্ত্রী ২ ছেলেকে নিয়ে গত ৩০/০১/২০২৬ তারিখ রাতে মেন্দিবাগ জামে মসজিদ সংলগ্ন ওয়াজ (মাহফিল) এর মেলা মাঠে যায়। সেখানে রাত অনুমান ১০টার দিকে তার স্ত্রী দুই সন্তানদের উপর রাগান্ধিত হইয়া তাদের বাসায় পাঠিয়ে দেয়।

পরবর্তীতে অনেক রাত হয়ে যাওয়ার পরও সোনিয়া বেগম বাসায় ফিরে না যাওয়ায় মেলা মাঠসহ আশপাশ সম্ভাব্য সকল স্থানে এবং আমাদের আত্মীয় স্বজনদের বাসা-বাড়িতে খোঁজাখুজি করিয়া এখনো পর্যন্ত আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি। পরে গত ২ ফেব্রুয়ারি এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী মো. সোহেল মিয়া।’

নিখোঁজ সোনিয়া বেগমের বর্ণনা: উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখ মণ্ডল-গোলাকার, গায়ের রং-শ্যামলা, শারীরিক গঠন-হালকা পাতলা, চোখের বর্ন-কালো, চুলের বর্ণ-কালো, পোষাক-কালো বোরকা।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তহালে ০১৩২৮৩১০৮২৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

খেলাধুলার প্রসারে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই

ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রস্তুতিমূলক সভা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

কোটি টাকার বিদ্যুৎ বিলের পরও অন্ধকারে সিলেটের গুরুত্বপূর্ণ জনপথ

আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

বিয়ানীবাজারে কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ, বিচার চাইতে গিয়ে হুমকির অভিযোগ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত