admin

প্রকাশিত: 5:43 PM, October 12, 2026

নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট

নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট

সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে ডিএনবি-এর উদ্যোগে গতকাল রবিবার বিকেল ৫টায় নির্ধারিত স্থানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেহানা আফরোজ খান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনবির প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাকওয়াত আহমেদ আকিব, বিশেষ অতিথি ছিলেন আদিবা জান্নাত তুষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএনবির যুগ্ম জেপিএম শাফি আহমদ আতিক।

এছাড়া উপস্থিত ছিলেন ডিএনবি কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক মিনহাজ আহমদ হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেলওয়ার তালুকদার, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান খান, সাধারণ সদস্য মারজান খান, জায়েস গনি খান, নাইম, রুম্মন, সামি, হোসেন মোহাম্মদ মেহরাব, শাফি সহ ডিএনবির অন্যান্য সদস্য। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা নাগরিকদের ন্যায্য প্রত্যাশা। পাশাপাশি সিলেট নগরীকে যানজটমুক্ত, চলাচলবান্ধব ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর প্রতি উপস্থিত মানুষের সমর্থন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্বের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়। ডিএনবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক