admin
প্রকাশিত: 11:56 AM, July 20, 2026
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়।
মহান বৈশ্বিক নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ এবং ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নেলসন ম্যান্ডেলা আদর্শ কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং ‘দৈনিক সংবাদ প্রতিদিন’-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।
আবৃত্তি শিল্পী সৌখিন আজিজ ও নারী উদ্যোক্তা সালমা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: হাবিবুল হক, ব্যবসায়ী ও সমাজসেবক এস এম আমান উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ড. মো: মনসুর আলী, পদ্মা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার (শ্যামপুর শাখা) মো: হুমায়ুন কবির, লেখক ও সমাজ উন্নয়ন কর্মী অধ্যাপক রোকেয়া বেগম, স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদিকা ও এফ জেড কালেকশনস-এর স্বত্বাধিকারী মাহফুজা শিউলি, স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও শখ থেকে শপ-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম, সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা নেলসন ম্যান্ডেলার ত্যাগ, আদর্শ ও শান্তির দর্শন নিয়ে আলোকপাত করেন। সভা শেষে চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথির হাত থেকে ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ গ্রহণ করেন বাইস কাদির। চিত্রশিল্প ও সাহিত্যের আঙিনায় তাঁর নিরলস সাধনা ও অবদানের জন্য আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতিকর্মীরা চিত্রশিল্পী ও কবি বাইস কাদিরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ