admin

প্রকাশিত: 4:03 PM, April 9, 2026

পথশিশু ফাইজার দায়িত্ব নিলেন ফাহিম আল চৌধুরী

পথশিশু ফাইজার দায়িত্ব নিলেন ফাহিম আল চৌধুরী

ফুলের বদলে হাতে উঠবে বই

স্টাফ রিপোর্টার:

আর রোদে পুড়তে হবে না, বৃষ্টিতে ভিজে নগরীর রাস্তায় রাস্তায় ফেরি করতে হবে না ফুল। এখন থেকে শিশু ফাইজার হাতে থাকবে পাঠ্যবই, গন্তব্য হবে স্কুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিলেটে ফুল বিক্রেতা শিশু ফাইজার পড়াশোনা ও ভবিষ্যতের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

গতকাল বুধবার বিকেলে নগরীর উপশহরস্থ নিজ বাসভবনে ফাইজার পরিবার ও সাংবাদিকদের উপস্থিতিতে এই ঘোষণা দেন তিনি। এর আগে ফাইজার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার স্বপ্নীল চাহনি ও মেধা নেটিজেনদের হৃদয়ে দাগ কাটে। বিষয়টি নজরে আসার পরপরই ফাহিম আল চৌধুরী ফাইজাকে খুঁজে বের করার ও তার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গতকাল ফাইজাকে কাছে টেনে নিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফাহিম আল চৌধুরী শিশুটির গলায় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন পরিয়ে দেন। এরপর ফাইজা ও তার বড় বোনের হাতে তুলে দেন নতুন স্কুল ব্যাগ, বই-খাতা এবং নতুন পোশাক। শুধু তাই নয়, ফাইজার নানিকে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যবসা পরিচালনার জন্য নগদ অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি।

এ সময় ফাহিম আল চৌধুরী বলেন, “ফাইজার মতো প্রতিভাবান শিশুদের হাতে ফুলের ডালা নয়, বই-খাতা থাকা উচিত। সে যাতে সুন্দর পরিবেশে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আমি একটি মানসম্মত আবাসিক স্কুলে তার ভর্তি ও আজীবন ভরণপোষণের দায়িত্ব নিয়েছি। ট্রাস্টের মাধ্যমে তার শিক্ষার সকল ব্যয় বহন করা হবে।” তিনি আরও জানান, প্রশাসনের সাথে সমন্বয় করে অন্যান্য পথশিশুদের পুনর্বাসনের জন্যও তিনি কাজ করবেন।

ফাইজা ছোটবেলাতেই মাকে হারিয়েছে। বাবা থেকেও নেই। অভাবের তাড়নায় নানি ফুল কিনে দিলে সেই ফুল বিক্রি করেই চলত তাদের সংসার। কিন্তু এক নিমিষেই সেই অন্ধকার জীবন থেকে আলোর পথে যাত্রা শুরু হলো তার। নতুন বই ও উপহার পেয়ে ফাইজার চোখেমুখে এখন খুশির ঝিলিক। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে পথশিশুদের ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব। ফাহিম আল চৌধুরীর এই মানবিক উদ্যোগ সিলেটে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও