admin

প্রকাশিত: 5:33 PM, March 12, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে: মিফতাহ সিদ্দিকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে: মিফতাহ সিদ্দিকী

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার মারকাজ জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা থানা আহবায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ।

২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, সিনিয়র সদস্য নছিবুর রহমান, আশরাফ আহমদ, বারখলা পাড়া কমিটির সভাপতি হারুনুর রশিদ সংগ্রাম, কায়েস্তরাইল পাড়া কমিটির সভাপতি নাজিম উদ্দিন, মুমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাছনাত সাহেদ।

ইফতার মাহফিলে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হবে। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর তারেক রহমান নির্বাচনী ইশতেহার যে ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, এতে দেশ শীঘ্রই উন্নতশীল দেশে পরিণত হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপি সবসময় গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমৃত্যু সংগ্রাম করেছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

সিলেট রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা ও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সভা

স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ