admin
প্রকাশিত: 1:44 PM, August 8, 2026
স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ফ্রান্স যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক সমন্বয়, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দলীয় একাধিক সূত্র জানায়, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন গ্রহণের আগে সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। ফ্রান্স বিএনপির একাধিক সিনিয়র নেতা দাবি করেন, সাম্প্রতিক এ ঘটনা দীর্ঘদিনের সাংগঠনিক মতবিরোধেরই বহিঃপ্রকাশ। তাঁদের অভিযোগ, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের তাঁর অনুসারীদের মাধ্যমে দলীয় এই আয়োজন পরিচালনার চেষ্টা করছেন। এতে দলের দায়িত্বশীল অনেক নেতা নিজেদের উপেক্ষিত মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, “ফ্রান্স বিএনপি বা যুবদল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়। দীর্ঘ ১৭ বছর ধরে অসংখ্য নেতাকর্মী ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করেছেন। অথচ গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তাঁদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া সংগঠনের জন্য ইতিবাচক নয়।” তাঁদের ভাষ্য, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হলে প্রবাসে বিএনপির ঐক্য আরও সুদৃঢ় হবে। সংশ্লিষ্ট নেতাদের দাবি, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত ২৫ জুন ২০২৬ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের ফ্রান্স সফর উপলক্ষে বিমানবন্দর অভ্যর্থনা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রবাসী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে অভিযোগের বিষয়ে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,