admin

প্রকাশিত: 11:55 AM, December 6, 2025

ফটো সাংবাদিকতায় ৩৮ এ দুলাল হোসেন

ফটো সাংবাদিকতায় ৩৮ এ দুলাল হোসেন

রেজওয়ান আহমদ:

‎সিলেটের সিনিয়র ফটো সাংবাদিকদের মধ্যে একজন হলেন মোঃ দুলাল হোসেন। যিনি ১৯৮৭ সালে মাত্র ১৫ বছর বয়সে সাংবাদিকতা পেশা শুরু করেন। হাটি হাটি পা পা করে ১৫ বছরের দুলাল হোসেন ৫৪ বছরে দাঁড়িয়েছেন।

অন্যদিকে ফটো সাংবাদিকতায় ৩৭ বছর পেরিয়ে ৩৮ এ পা দিলেন তিনি, সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার হাত ধরে ১৯৮৭ সালে সুমি ফটো স্টুডিও থেকে ফটো সাংবাদিকতা শুরু করেন দুলাল হোসেন। ১৫ বছরের দুলাল হোসেন ৫৪ বছরেও ক্যামেরা নিয়ে ছুটে চলেছেন দেশ, সমাজ ও মানুষের কথা ছবির মাধ্যমে পত্রিকার পাতায় তুলে ধরতে। যার চিন্তা চেতনা হচ্ছে ফটো সাংবাদিকতার মাধ্যমে অসহায় মানুষের কথা জাতির কাছে তুলে ধরা।

৫৪ বছর বয়সেও থেমে নেই দুলাল হোসেন। সকাল থেকে ক্যামেরা নিয়ে ছুটে চলেন তিনি, নগরী, শহর সহ যেখানেই ঘটনা দুর্ঘটনা সেখানে ক্যামেরা নিয়ে ছুটে যান তিনি। সেই খবরগুলো ছবির মাধ্যমে পত্রিকার পাতায় প্রকাশ করে জাতির সামনে তুলে ধরেন। নিজের খবরের চেয়ে অন্যের কষ্টের খবর প্রকাশ করে নিজের মধ্যে যেন শান্তি পান তিনি। এই দীর্ঘ সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরেছেন কিন্তু নিজের কথা তুলে ধরতে পারেন নি।

সাংবাদিকতা পেশা শুরুর পর থেকে দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকবার হামলার শিকার হয়েছেন তারপরেও থেমে যাননি দুলাল হোসেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি, শত কষ্টের মধ্যে থাকলেও নিজের আদর্শকে অন্যায়ের কাছে বিক্রি করেননি। যার ফলে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। যার মধ্যে রয়েছে ১৯৯৮ সালে ফটো সাংবাদিকতায় অবদানের জন্য রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভোকেশনাল এ্যাওয়ার্ড, ১৯৯৬ সালে বিভাগ আন্দোলনে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট, ফটো সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট কল্যাণ সংস্থার কর্তৃক ক্রেস্ট, ২০১৯ সালে সিলেটের ১৬টি রোটারী ক্লাবের পক্ষ থেকে সম্মাননা পান তিনি। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা প্রদান করা হয়।

দুলাল হোসেন বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তার মধ্যে সিলেট প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সদস্য, কেন্দ্রী মুসলিম সাহিত্য সংসদ সিলেটের জীবন সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের জীবন সদস্য পদে আছেন।

‎এই মহতী পেশায় তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন অফুরন্ত। দুলাল ভাই এর সাথে আমার পরিচয় হয় ১৯৯৮ সালে জিন্দাবাজার ইদ্রিস মার্কেটের দ্বিতীয় তলায় প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার প্রতিষ্ঠিত সুমি স্টুডিও থেকে। আমি তখন দৈনিক যুগভেরীতে কাজ করি, সিলেটে যত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান হতো সেই সব অনুষ্ঠানের ছবি এই সুমি স্টুডিও থেকে দৈনিক পত্রিকায় প্রেরণ করা হতো। সেই সুবাদে আমি মাঝে মধ্যে যেতাম। গিয়ে দেখতাম দুলাল ভাই একদিকে ছবি নিয়ে কাজ করছেন আর অন্যদিকে মুখের মধ্যে পান চিবোচ্ছেন। এই পান খাওয়ার জন্য পরিচিতি আছে দুলাল হোসেনের, অনেকেই আছেন দুলাল হোসেনের নাম ভুলে গেছেন কিন্তু পান খাওয়ার কথা ভুলে যাননি। বলেন একজন ফটো সাংবাদিক আছেন যিনি সব সময় মুখে পান থাকে উনার নাম যেন কি এই কথা শুনে অন্যজন বলেন অহ আপনি দুলাল ভাইয়ের কথা বলছেন। এই হল দুলাল হোসেনের পরিচিতি। তিনি সবসময় হাসি দিয়ে কথা বলেন আর মুখের মধ্যে তো পান আছে। দুলাল হোসেন একজন সাদা মনের মানুষ, যে কেউ তার সাথে মিশতে পারে। ছোট বড় সবার সাথে তিনি হাসি দিয়ে কথা বলেন। নিজে যেমন সব সময় হাসিখুশি থাকেন তেমনি অন্যকেও হাসিখুশি রাখেন।

‎দুলাল হোসেন ১৯৭১ সালে সিলেটের জালালপুরস্থ নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আছাব মিয়া ও মায়ের নাম মৃত সিতারা বেগম এবং স্ত্রী শাহিদা বেগম। পারিবারিক জীবনে দুই ছেলে ও স্ত্রী নিয়ে সুখে আছেন তিনি। দুই ছেলের মধ্যে বড় ছেলে মো. বেলাল হোসেন রিপন ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত আছেন এবং ছোট ছেলে মো. দেলওয়ার হোসেন শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই.এস.আর.টি বিভাগে মাস্টার্স-এ অধ্যায়নরত রয়েছেন। বর্তমানে দুলাল হোসেন সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন।

‎দুলাল হোসেন সিলেটের বিভিন্ন দৈনিক ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। তার মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাক, দৈনিক কাজিরবাজার ও জাতীয় দৈনিক খবর। বর্তমানে তিনি দৈনিক সিলেট বাণীতে কর্মরত আছেন। দীর্ঘ এই পথ চলায় অনেক চড়াই উতরাই পেরিয়ে ছুটে চলেছেন নিজের গতিতে, পিছনে তাকানোর সময় নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্যামেরা দিয়ে ছবি তুলে দেশ, সমাজ ও মানুষের কথা বলে যাবেন- এটাই যেন তার অঙ্গীকার।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।